এই লেখায় যা আছে
আমাদের বৃহদন্ত্র দেখতে অনেকটা ফাঁপা নলের মতো। এর তিনটি ভাগের প্রথমটির নাম সিকাম। সিকামের গায়ে লেগে থাকা আঙুলের মতো ছোট্ট অংশটিকেই এপেনডিক্স বলা হয়।
কোনো কারণে এর ভেতরে হজম হওয়া খাবার, মল কিংবা কৃমি আটকে গেলে সেখানে রক্ত ও পুষ্টির ঘাটতি তৈরি হয়। তখন নানা জীবাণু হানা দেয় এবং এপেনডিক্সের ওই জায়গায় বিভিন্ন উপসর্গ দেখা দেয়। এই অবস্থার নামই এপেনডিসাইটিস।
অ্যাপেন্ডিক্সের অবস্থান পেটের নিচের ডান দিকে, বুক ও শ্রোণীচক্রের মাঝের অংশে। মানুষের শরীরে এটি ঠিক কী কাজ করে তা এখনো জানা যায়নি, তবে অন্য কিছু প্রাণীর ক্ষেত্রে এটি হজমে ভূমিকা রাখে।
অ্যাপেন্ডিসাইটিস একটি জরুরি অবস্থা — এতে অ্যাপেন্ডিক্সে প্রদাহ হয় এবং পেটের নিচের ডান পাশে তীব্র ব্যথা শুরু হয়। এর সাথে রোগীর বমি, জ্বর এবং কোমরের নিচের দিকে ব্যথার মতো আরও কিছু উপসর্গও থাকতে পারে।
পেটব্যথা হলেই আমরা অনেক সময় গ্যাসের সমস্যা ভেবে পাত্তা দিই না। অথচ সব পেটব্যথা গ্যাস থেকে হয় না; কখনো কখনো এটি মারাত্মক কোনো রোগের সংকেতও হতে পারে।
অ্যাপেন্ডিক্সের ব্যথাকে সাধারণ ব্যথা ভেবে অনেকে চিকিৎসায় দেরি করেন, আর তা থেকেই বড় বিপদ ঘটে যেতে পারে। সময়মতো চিকিৎসা না পাওয়ায় সারা বিশ্বে প্রায় ৫ শতাংশ মানুষ অ্যাপেন্ডিক্সের কারণে প্রাণ হারান।
অ্যাপেন্ডিসাইটিস আসলে কী?
অ্যাপেন্ডিসাইটিস এমন একটি জরুরি চিকিৎসা-পরিস্থিতি, যা যেকোনো বয়সেই হতে পারে, তবে ১০-৩০ বছর বয়সীদের মধ্যে এটি বেশি দেখা যায়। বৃহদন্ত্র থেকে বেরিয়ে আসা ছোট, নল বা আঙুলের মতো থলি — অ্যাপেন্ডিক্স — ফুলে উঠে বা প্রদাহ হয়ে ব্যথা তৈরি করলে তাকেই অ্যাপেন্ডিসাইটিস বলে।
অ্যাপেন্ডিক্সের মুখ খুব সরু, তাই এর ভেতরে খাবার বা মল জমে মাঝে মাঝে পথ আটকে যায়। এই বাধা থেকেই জীবাণুর সংক্রমণ শুরু হতে পারে।
এ অবস্থায় অ্যাপেন্ডিক্স ফেটে গেলে এবং দ্রুত চিকিৎসা না হলে পেটের ভেতরের গহ্বরে সংক্রমণ ছড়িয়ে পড়ে, যা প্রাণঘাতী হতে পারে। অ্যাপেন্ডিক্সে প্রদাহ হলে পেটে থেমে থেমে ব্যথা টের পেতে পারেন।
সময়ের সাথে ব্যথা ক্রমেই বাড়ে এবং আর থামে না। অ্যাপেন্ডিক্স যেখানে থাকে, সেই নিচের ডান দিকেই ব্যথাটা স্থির হয়ে যায়। হাঁটলে, কাশি দিলে বা পেটে চাপ পড়লে ব্যথা আরও বাড়তে পারে। অনেক সময় জ্বর, খেতে ইচ্ছা না করা আর পেট খারাপও অ্যাপেন্ডিসাইটিসের সাথে দেখা দেয়।
আরও পড়ুন - ঢাকার সার্জারী বিশেষজ্ঞ ডাক্তারদের তালিকা
অ্যাপেন্ডিসাইটিসের লক্ষণ
অ্যাপেন্ডিসাইটিসের প্রধান চিহ্ন হলো পেটের নিচের ডান পাশে ব্যথা। তবে এর পাশাপাশি আরও কিছু উপসর্গ থাকতে পারে, যেমন:
- পেট খারাপ অথবা কোষ্ঠকাঠিন্য (শক্ত পায়খানা)।
- হালকা জ্বর।
- বমি ভাব ও বমি।
- খাবারে অরুচি।
- পেট ফুলে যাওয়া।
- পেট ফাঁপা বা বায়ু বের হতে না পারা।
- নাভির আশপাশ থেকে ব্যথা সরে গিয়ে পেটের নিচের ডান দিকে চলে আসা।
হাঁটলে, তলপেটে চাপ লাগলে বা কাশি দিলে অ্যাপেন্ডিসাইটিসের কষ্ট আরও বেড়ে যেতে পারে।
অ্যাপেন্ডিসাইটিসের চিকিৎসা
অ্যাপেন্ডিক্টোমি বা অ্যাপেন্ডিসেক্টোমি হলো এমন একটি অপারেশন, যেখানে তলপেটে ছোট করে কেটে অ্যাপেন্ডিক্সটি বের করে ফেলা হয়। কোনো কোনো ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক থেরাপিও দেওয়া হয়।
অ্যাপেন্ডিক্সের সরু নালি মল বা খাবারে আটকে গেলে সেটি ফেটে যেতে পারে, আর তখন ভেতরের জিনিস আশপাশের পেটের টিস্যুতে ছড়িয়ে সংক্রমণ ঘটায়। এমন হলে দেরি না করে সংক্রমণ নিয়ন্ত্রণে আনা খুব জরুরি।
আরও পড়ুন - পাইলস কী, এর লক্ষণ ও চিকিৎসা
অ্যাপেন্ডিসাইটিসের চিকিৎসা মানে যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করে আক্রান্ত অ্যাপেন্ডিক্সটি কেটে বাদ দেওয়া। কাটাছেঁড়ার ভয়ে অনেকেই হাসপাতালে যেতে চান না। আবার শিশু বা বেশি বয়সী মানুষ অনেক সময় নিজের ব্যথাটা ঠিকমতো বুঝিয়েও বলতে পারেন না।
তবে জটিলতা থেকে বাঁচতে, পেটব্যথা যদি তীব্র হয়ে টানা চলতে থাকে বা বারবার ফিরে আসে, তাহলে রোগীকে শক্ত খাবার দেবেন না বা মুখে কিছুই খেতে দেবেন না, এবং তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যান। এপেনডিসাইটিস ধরা পড়লে এক মুহূর্ত দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন, কারণ এ রোগের চিকিৎসা হলো অপারেশন।
শুধু ওষুধ বা অ্যান্টিবায়োটিক খেয়ে এই রোগ ভালো হয় না। সমস্যা দেখা দিলে ২৪ ঘণ্টার ভেতরেই অপারেশন করাতে হয়, নইলে অ্যাপেন্ডিক্স ফেটে যাওয়ার ঝুঁকি অনেক বেশি। তাই অ্যাপেন্ডিক্সের কোনো লক্ষণ টের পেলেই দ্রুত ডাক্তার দেখান এবং সুস্থ থাকুন।
অ্যাপেন্ডিক্স সার্জারীর আধুনিক চিকিৎসা নিয়ে ফ্রী পরামর্শ নিতে "এখানে সিরিয়াল বুক করুন"