বাংলাদেশের বিশেষজ্ঞ ডাক্তার খুঁজুন — Doctor List, Chamber & Serial
এই পেজে বাংলাদেশের সব বিভাগের বিশেষজ্ঞ ডাক্তারের তালিকা রয়েছে। ওপরের ফিল্টারে বিভাগ (Division), এলাকা (Area) ও ডিপার্টমেন্ট বেছে নিলে তালিকা ছোট হয়ে আসবে; ডাক্তারের নাম জানা থাকলে সরাসরি নাম লিখেও খুঁজতে পারেন। প্রতিটি কার্ডে ডাক্তারের ডিগ্রি, জেলা ও কোন কোন দিন রোগী দেখেন তার সংক্ষেপ থাকে — বিস্তারিত চেম্বার, সময় ও ভিজিট ফি দেখতে কার্ডে ক্লিক করুন।
নাম দিয়ে ডাক্তার খোঁজার টিপস
অনেকে গুগলে "dr + নাম + জেলা" লিখে খোঁজেন, যেমন "dr riyad hasan satkhira"। Doctor Talika-তে নাম খোঁজার সময়:
- "Dr.", "Prof.", "Md." বাদ দিয়ে শুধু মূল নামটুকু লিখুন — যেমন "Riyad Hasan"।
- বানান নিয়ে নিশ্চিত না হলে নামের একটি অংশ লিখুন (Rahman/Rahaman, Hossain/Hossen — দুই রকম বানান হতে পারে)।
- একই নামে একাধিক ডাক্তার থাকলে ডিপার্টমেন্ট ও জেলা মিলিয়ে সঠিক জনকে বেছে নিন।
ডিপার্টমেন্ট অনুযায়ী সবচেয়ে বেশি খোঁজা ডাক্তার
সব ডিপার্টমেন্ট ও কোন রোগে কোন ডাক্তার দেখাবেন জানতে দেখুন সকল ডিপার্টমেন্ট।
বিভাগ ও শহর অনুযায়ী ডাক্তার তালিকা (Doctor Near Me)
"Doctor near me" খোঁজার সবচেয়ে সহজ উপায় হলো নিজের বিভাগ বেছে নেওয়া, তারপর এলাকা। বড় শহরগুলোর তালিকা:
- ঢাকা — ধানমন্ডি, পান্থপথ, মিরপুর, উত্তরা, মোহাম্মদপুর, শ্যামলী, মালিবাগ, শান্তিনগর, গুলশান, নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার
- চট্টগ্রাম — পাঁচলাইশ, মেহেদীবাগ, জিইসি মোড়, আগ্রাবাদ; কুমিল্লা, ফেনী, নোয়াখালী
- সিলেট — জিন্দাবাজার, চৌহাট্টা, সুবিদবাজার
- রাজশাহী — লক্ষ্মীপুর মোড়; বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ
- খুলনা — শিববাড়ি, খুলনা মেডিকেল এলাকা; যশোর, কুষ্টিয়া, সাতক্ষীরা
- বরিশাল, রংপুর, ময়মনসিংহ
ডাক্তার প্রোফাইলে কী কী তথ্য পাবেন
- ডিগ্রি ও পদবি: MBBS, FCPS, MD, MS ইত্যাদি এবং বর্তমান কর্মস্থল ও পদ।
- চেম্বার: হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টারের নাম ও পূর্ণ ঠিকানা।
- রোগী দেখার সময় (Visiting Hours): সপ্তাহের কোন দিন কয়টা থেকে কয়টা।
- ভিজিট ফি: নতুন ও পুরোনো রোগীর ফি (যেখানে জানা আছে)।
- চিকিৎসা দেওয়া রোগ: ডাক্তার কোন কোন সমস্যার চিকিৎসা করেন।
- সিরিয়াল: "Book Appointment" বাটন বা হটলাইন।
ডাক্তারের সিরিয়াল নিন এক কলে
পছন্দের ডাক্তার পেয়ে গেলে প্রোফাইল থেকে অ্যাপয়েন্টমেন্ট রিকোয়েস্ট পাঠান অথবা Doctor Talika হটলাইনে কল করুন। আমাদের টিম চেম্বারের সাথে যোগাযোগ করে আপনার সিরিয়াল নম্বর ও সময় জানিয়ে দেবে। ধাপগুলো বিস্তারিত দেখুন ডাক্তারের সিরিয়াল নেওয়ার নিয়ম লেখায়।
সাধারণ জিজ্ঞাসা
তালিকায় কি সব ডাক্তারের তথ্য হালনাগাদ?
আমরা নিয়মিত তথ্য হালনাগাদ করি, তবে ডাক্তার চেম্বার বা সময় পরিবর্তন করলে কিছুদিন পুরোনো তথ্য থাকতে পারে। সিরিয়াল নেওয়ার সময় আমাদের টিম সর্বশেষ সময় নিশ্চিত করে।
নির্দিষ্ট হাসপাতালের ডাক্তার কীভাবে দেখব?
হাসপাতাল ও ডায়াগনস্টিক পেজ থেকে হাসপাতালটি খুলুন — সেখানে ওই হাসপাতালে বসা সব ডাক্তারের তালিকা পাবেন।
মহিলা ডাক্তার খুঁজব কীভাবে?
ডিপার্টমেন্ট ও এলাকা বেছে নিয়ে তালিকায় নাম ও ছবি দেখে মহিলা ডাক্তার বেছে নিতে পারেন; সাহায্য লাগলে হটলাইনে জানান।