Skip to content

হটলাইন:  01605149501 (10:00am - 7:00pm)

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ডাক্তার এপয়েন্টমেন্ট Doctor Talika প্লাটফর্মে আপনাকে স্বাগতম । Welcome to The Most Popular Doctor Appointment Platform in Bangladesh. DoctorTalika.com
মা ও শিশু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডাক্তারদের তালিকা

Doctor Talika Desk Updated 3 min read
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডাক্তারদের তালিকা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল দেশের সবচেয়ে পুরোনো ও বড় চিকিৎসা প্রতিষ্ঠানগুলোর একটি, যেখানে প্রতিদিন হাজার হাজার রোগী সেবা নিতে আসেন। বিশেষ করে গাইনোকলজি ও প্রসূতি বিভাগে অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসকদের একটি শক্ত দল কাজ করছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ডাক্তারদের তালিকা খুঁজলে এই লেখা আপনার অনেক কাজে লাগবে।

গাইনী বিশেষজ্ঞ ডাক্তার ঢাকা মেডিকেল বিষয়ে দরকারি তথ্য, চিকিৎসকদের নাম, পদবি ও চেম্বারের বিবরণ আমরা এখানে জড়ো করেছি। যাঁরা ঢাকা মেডিকেল গাইনি ডাক্তার খুঁজছেন, সঠিক চিকিৎসা নিতে এটি তাঁদের জন্য ভরসাযোগ্য একটি গাইড। তাহলে দেখে নেওয়া যাক, ঢামেকে কোন কোন গাইনি ডাক্তার রোগী দেখছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ডাক্তারদের তালিকা নিচে দেওয়া হলো

Dr. Farhana Islam Dolly

1ডাঃ ফারহানা ইসলাম ডলি

Dr. Farhana Islam Dolly

গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ · Gynecologist

MBBS, BCS (Health), FCPS (Obstetrics & Gynecology), FCPS (Fetomaternal Medicine)

MBBS, BCS (Health), FCPS (Obstetrics & Gynecology), FCPS… · Dhaka · Sat–Thu

প্রোফাইল ও সিরিয়াল →
Assistant Professor Dr. Nazneen Chowdhury

2সহকারী অধ্যাপক ডাঃ নাজনীন চৌধুরী

Assistant Professor Dr. Nazneen Chowdhury

গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ · Gynecologist

MBBS (DMC), FCPS (Gaini & Abs)

MBBS (DMC), FCPS (Gaini & Abs) · Dhaka · Sat–Thu

প্রোফাইল ও সিরিয়াল →
Dr. Ummae Tania Nasrin Urmi

3ডাঃ উম্মে তানিয়া নাসরিন উর্মি

Dr. Ummae Tania Nasrin Urmi

গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ · Gynecologist

MBBS, BCS (Health), FCPS (Obs & Gynae)

MBBS, BCS (Health), FCPS (Obs & Gynae) · Dhaka · Sat–Thu

প্রোফাইল ও সিরিয়াল →
Dr. Abida Sultana

4ডাঃ আবিদা সুলতানা

Dr. Abida Sultana

গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ · Gynecologist

MBBS, FCPS, MS (Gyne & Obs.)

MBBS, FCPS, MS (Gyne & Obs.) · Dhaka · Tue, Thu

প্রোফাইল ও সিরিয়াল →
Dr. Shah Bushra Bint A Hafeez

5ডাঃ শাহ বুশরা বিনতে হাফিজ

Dr. Shah Bushra Bint A Hafeez

গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ · Gynecologist

MBBS, BCS (Health), FCPS (Gyne & Obs), MCPS (Gyne & Obs)

MBBS, BCS (Health), FCPS (Gyne & Obs), MCPS (Gyne & Obs) · Dhaka · Mon, Wed

প্রোফাইল ও সিরিয়াল →

গাইনি ডাক্তার বলতে কাকে বোঝায়?

গাইনি ডাক্তার বা গাইনোকোলজিস্ট এমন বিশেষজ্ঞ চিকিৎসক, যিনি নারীর প্রজনন স্বাস্থ্য, জরায়ু, ডিম্বাশয়, স্তন এবং নারীদের অন্যান্য রোগে চিকিৎসা ও পরামর্শ দেন। গর্ভাবস্থা, সন্তান প্রসব, মাসিকের সমস্যা, জন্মনিয়ন্ত্রণ আর হরমোনজনিত সমস্যায় তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গাইনি ডাক্তার যেসব রোগ ও সমস্যার চিকিৎসা করেন:

  • মাসিক অনিয়মিত হওয়া বা অতিরিক্ত হওয়া (পিরিয়ড)
  • প্রজননজনিত সমস্যা ও বন্ধ্যত্ব
  • গর্ভধারণ ও প্রসবের চিকিৎসা
  • গর্ভপাত-সংক্রান্ত জটিলতা
  • জরায়ু ও ডিম্বাশয়ের টিউমার বা সিস্ট
  • স্তনে ব্যথা বা ফোঁড়া
  • যোনিপথে সংক্রমণ বা চুলকানি
  • হরমোনের সমস্যা (PCOS, থাইরয়েড ইত্যাদি)
  • মেনোপজ ও মেনোপজ-পরবর্তী সমস্যা
  • জন্মনিয়ন্ত্রণের উপায় ও পরিবার পরিকল্পনা
  • নারীদের ক্যান্সার স্ক্রিনিং (সার্ভিকাল, ব্রেস্ট)

গর্ভাবস্থায় গাইনি ডাক্তারের দায়িত্ব

গর্ভকালে মায়ের পাশাপাশি গর্ভের শিশুর স্বাস্থ্যও সমান গুরুত্বপূর্ণ। গাইনোকোলজিস্টের কাছে নিয়মিত চেকআপ করালে গর্ভাবস্থার ঝুঁকি কমে, শিশুর বেড়ে ওঠা ঠিকমতো নজরে রাখা যায় এবং নিরাপদ প্রসব নিশ্চিত হয়।

গাইনি ডাক্তার নিয়ে সচরাচর করা প্রশ্ন

প্রশ্ন ১: প্রথমবার কখন গাইনি ডাক্তারের কাছে যাওয়া দরকার?

উত্তর: মাসিক শুরুর পর অনিয়ম, অতিরিক্ত ব্যথা বা রক্তপাত হলে নারীদের প্রথমবার গাইনি ডাক্তার দেখানো উচিত। তা ছাড়া বিয়ের আগে, গর্ভধারণের পরিকল্পনার সময় অথবা সংক্রমণের সমস্যা হলেও ডাক্তারের কাছে যাওয়া যায়।

প্রশ্ন ২: মাসিকের অনিয়ম কি গর্ভধারণে বাধা হতে পারে?

উত্তর: জি, পিরিয়ড অনিয়মিত হওয়া hormonal imbalance বা PCOS-এর লক্ষণ হতে পারে, আর সেটি গর্ভধারণে সমস্যা ঘটাতে পারে।

প্রশ্ন ৩: গর্ভাবস্থায় কতবার গাইনি ডাক্তারের কাছে যাওয়া উচিত?

উত্তর: সাধারণত মাসে একবার দেখানো উচিত। গর্ভকালের শেষ ভাগে দুই সপ্তাহ বা এক সপ্তাহ অন্তর চেকআপের দরকার পড়তে পারে।

প্রশ্ন ৪: গাইনি চেকআপে কি ব্যথা লাগে?

উত্তর: না, অধিকাংশ গাইনি পরীক্ষা নিরাপদ এবং ব্যথাহীন। কখনো কখনো হালকা অস্বস্তি হতে পারে, তবে সেটা সহ্য করার মতো।

প্রশ্ন ৫: জন্মনিয়ন্ত্রণের ব্যাপারে কি গাইনোকোলজিস্ট সাহায্য করেন?

উত্তর: অবশ্যই। নিরাপদ ও কার্যকর জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে তাঁরা পরামর্শ দেন, আর দরকার হলে স্থায়ী কিংবা অস্থায়ী ব্যবস্থা নিতেও সহায়তা করেন।

শেষ কথা

নারীর স্বাস্থ্য নিয়ে সচেতনতা পরিবার, সমাজ ও গোটা জাতির স্বাস্থ্যোন্নয়নের সঙ্গে জড়িত। তাই প্রজননজনিত যেকোনো সমস্যা, গর্ভধারণ কিংবা প্রসবের ক্ষেত্রে গাইনি ডাক্তারের পরামর্শ নেওয়া খুবই দরকার।

নিজের বা পরিবারের কোনো নারীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকলে আজই গাইনোকোলজিস্টের সঙ্গে কথা বলুন।

Doctor Talika সম্পাদকীয় টিম

Doctor Talika (ডাক্তার তালিকা) বাংলাদেশের বিশেষজ্ঞ ডাক্তার, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের তথ্য এক জায়গায় তুলে ধরে। আমাদের লেখা শুধু সাধারণ স্বাস্থ্য সচেতনতার জন্য — চিকিৎসার সিদ্ধান্ত নিতে অবশ্যই রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিন।

Best Child Specialist in Dhanmondi - ধানমন্ডির সেরা শিশু বিশেষজ্ঞ ডাক্তার তালিকা

ধানমন্ডির ২১ জন পেডিয়াট্রিশিয়ান-এর তালিকা, কোন হাসপাতালে বসেন, কখন দেখাবেন, গড় ফি ও সিরিয়াল নেওয়ার নিয়ম।

Best Gynecologist in Dhanmondi - ধানমন্ডির সেরা গাইনি বিশেষজ্ঞ ডাক্তার তালিকা

ধানমন্ডির ৪২ জন গাইনি বিশেষজ্ঞ-এর তালিকা, কোন হাসপাতালে বসেন, কখন দেখাবেন, গড় ফি ও সিরিয়াল নেওয়ার নিয়ম।

Best Child Specialist in Uttara - উত্তরার সেরা শিশু বিশেষজ্ঞ ডাক্তার তালিকা

উত্তরার ১৭ জন পেডিয়াট্রিশিয়ান-এর তালিকা, কোন হাসপাতালে বসেন, কখন দেখাবেন, গড় ফি ও সিরিয়াল নেওয়ার নিয়ম।

Best Gynecologist in Uttara - উত্তরার সেরা গাইনি বিশেষজ্ঞ ডাক্তার তালিকা

উত্তরার ৪৭ জন গাইনি বিশেষজ্ঞ-এর তালিকা, কোন হাসপাতালে বসেন, কখন দেখাবেন, গড় ফি ও সিরিয়াল নেওয়ার নিয়ম।