Skip to content

হটলাইন:  01605149501 (10:00am - 7:00pm)

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ডাক্তার এপয়েন্টমেন্ট Doctor Talika প্লাটফর্মে আপনাকে স্বাগতম । Welcome to The Most Popular Doctor Appointment Platform in Bangladesh. DoctorTalika.com
রোগ ও চিকিৎসা

পাইলস কী, পাইলসের লক্ষণ, কারণ ও চিকিৎসা পদ্ধতি

Doctor Talika Desk 6 min read
পাইলস কী, পাইলসের লক্ষণ, কারণ ও চিকিৎসা পদ্ধতি
এই লেখায় যা আছে
  1. হেমোরয়েড বা পাইলস কি?
  2. হেমোরয়েড বা পাইলসের প্রকারভেদ
  3. হেমোরয়েড বা পাইলসের কারণ
  4. হেমোরয়েড বা পাইলসের লক্ষণসমূহ
  5. হেমোরয়েড বা পাইলসের ঝুঁকিতে কারা?
  6. হেমোরয়েড বা পাইলসের সম্ভাব্য জটিলতা
  7. পাইলসের চিকিৎসা
  8. শেষ কথা

হেমোরয়েড বা পাইলস কি?

পাইলস, যাকে অর্শ্বরোগ নামেও অনেকে চেনেন। বৃহদান্ত্রের শেষ অংশ রেকটামের ভেতরে ও বাইরে কুশনের মতো এক ধরনের রক্তশিরার জালিকা থাকে, যা প্রয়োজন অনুযায়ী সংকুচিত ও প্রসারিত হয়—এই জালিকাকেই আমরা পাইলস হিসেবে জানি। পায়ুপথে এই শিরাগুলোতে সংক্রমণ, প্রদাহ বা অতিরিক্ত চাপ পড়লে পাইলস বা হেমোরয়েডের প্রদাহ দেখা দেয়।

এটি মলদ্বারের একটি জটিল সমস্যা। পাইলস হলে রক্তনালিগুলো স্ফীত হয়ে ভাস্কুলার কুশন তৈরি করে। শিশু থেকে শুরু করে বৃদ্ধ—যেকোনো বয়সের মানুষ এই রোগে আক্রান্ত হতে পারেন। পাইলস হলে সাধারণত চুলকানি বা রক্তপাত দেখা যায়। মলদ্বারের নিচের অংশে গোলাকার ফোলাভাব তৈরি হয় এবং সেখান থেকে মাঝেমধ্যে রক্ত পড়তে পারে। এই রোগটি অত্যন্ত অস্বস্তিকর এবং কষ্টদায়ক।

দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্যে ভোগা মানুষদের পাইলস হওয়া খুব একটা অস্বাভাবিক নয়। এ ছাড়া যারা মলত্যাগে অকারণে অতিরিক্ত চাপ দেওয়ার অভ্যাস রাখেন, তারাও এই সমস্যায় পড়তে পারেন। আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক পাইলস কী, পাইলসের লক্ষণ ও চিকিৎসা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য।

হেমোরয়েড বা পাইলসের প্রকারভেদ

সাধারণত পাইলস দুই ধরনের হয়ে থাকে -

  • অভ্যন্তরীণ পাইলস
  • বাহ্যিক পাইলস

অভ্যন্তরীণ ও বাহ্যিক পাইলসের পার্থক্য নির্ভর করে মলদ্বারে তাদের অবস্থানের উপর। সাধারণত এগুলো মলদ্বারের ভেতরে, খোলার মুখ থেকে ২ থেকে ৪ সেন্টিমিটারের মধ্যে হয়ে থাকে।

অভ্যন্তরীণ পাইলস:

অভ্যন্তরীণ পাইলস প্রোল্যাপসের মাত্রার উপর নির্ভর করে চারটি স্তরে বিভক্ত।

  • প্রথম স্তর - পাইলস ফুলে বাইরে বের হয় না বা প্রোল্যাপস ঘটে না।
  • দ্বিতীয় স্তর - মলত্যাগের সময় পাইলস বের হয়ে আসে, তারপর নিজে নিজে ভেতরে ঢুকে যায়।
  • তৃতীয় স্তর - পাইলস বাইরে বের হয় এবং নিজে নিজে না ঢুকলে হাত দিয়ে ভেতরে ঢোকাতে হয়।
  • চতুর্থ স্তর - পাইলস বাইরে বের হয়ে আসে এবং আর স্বাভাবিকভাবে ভেতরে যায় না।

বাহ্যিক পাইলস:

বাহ্যিক পাইলস মলদ্বারের বাইরের প্রান্তে ছোট গলদ তৈরি করে। এগুলো সাধারণত চুলকানি ও ব্যথার কারণ হয়।

হেমোরয়েড বা পাইলসের কারণ

পাইলসের প্রধান কারণগুলো হচ্ছে:

  • দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিণ্যে ভোগা
  • বার্ধক্যজনিত কারণে ত্বক পাতলা হয়ে যাওয়া
  • দীর্ঘস্থায়ী ডায়রিয়া
  • মলত্যাগের সময় দীর্ঘ সময় টয়লেটে বসে থাকা
  • দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করা
  • পরিবারে পাইলসের ইতিহাস থাকা
  • আঁশযুক্ত খাবার কম খাওয়া
  • ভারী বোঝা বহন করা
  • অতিরিক্ত ওজন বা স্থূলতা
  • শারীরিক পরিশ্রম বা ব্যায়াম কম করা
  • গর্ভকালীন সময়ে
  • পায়ুপথে যৌনক্রিয়া
  • যকৃতের রোগ বা লিভার সিরোসিস

সর্বোপরি, পোর্টাল ভেনাস সিস্টেমে কোনো ভাল্ব না থাকায় উপরিউক্ত কারণগুলোর যেকোনোটির প্রভাবে পায়ু অঞ্চলের শিরায় চাপ বাড়লে পাইলস সৃষ্টি হতে পারে।

হেমোরয়েড বা পাইলসের লক্ষণসমূহ

পাইলস রোগে যেসব লক্ষণ দেখা দেয় সেগুলো অবস্থানের উপর নির্ভর করে। অভ্যন্তরীণ পাইলসে সাধারণত তেমন ব্যথা বা অস্বস্তি থাকে না। বাহ্যিক পাইলসে পায়ুপথ চুলকায়, বসলে ব্যথা করে, পায়খানার সাথে তাজা লাল রক্ত দেখা যায় বা টিস্যুতে রক্ত লেগে থাকে। এ ছাড়া মলত্যাগে ব্যথা এবং পায়ুর চারপাশে ফোলাভাব দেখা দিতে পারে।

পাইলসের সাধারণ লক্ষণগুলো:

  • পায়ু অঞ্চলে ব্যথা ও চুলকানি।
  • মল বা মলত্যাগের পরে রক্ত পড়া।
  • মলদ্বারের চারপাশে শক্ত গলদ অনুভব করা।

অভ্যন্তরীণ পাইলসের লক্ষণ:

  • মলত্যাগের সময় অতিরিক্ত চাপ দেওয়ার প্রয়োজন বোধ হওয়া।
  • মলত্যাগের সময় ব্যথাবিহীন রক্তপাত।
  • পাইলস বাইরে বেরিয়ে এলে ব্যথা ও অস্বস্তি হওয়া।

বাহ্যিক পাইলসের লক্ষণসমূহ:

  • মলদ্বারের চারপাশে চুলকানি।
  • মলদ্বারের কাছে বেদনাদায়ক মাংসল গলদ।
  • বসলে ব্যথা বা অস্বস্তি লাগা।
  • মলদ্বার থেকে রক্তপাত।

হেমোরয়েড বা পাইলসের ঝুঁকিতে কারা?

হেমোরয়েড বা পাইলস যেকোনো বয়সের মানুষকে প্রভাবিত করতে পারে। তবে যাদের দীর্ঘমেয়াদি কোষ্ঠকাঠিন্য বা ঘন ঘন ডায়রিয়ার সমস্যা আছে তারা বিশেষভাবে ঝুঁকিতে থাকেন।

পাইলস বা পায়ুপথের সমস্যায় আক্রান্ত হলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। ডাক্তার তালিকা (Doctor Talika)-এর হেল্পলাইন নম্বরে যোগাযোগ করে পাইলস ও পায়ুপথ বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।

হেমোরয়েড বা পাইলসের সম্ভাব্য জটিলতা

সময়মতো চিকিৎসা না নিলে বা রোগ গুরুতর হলে নানা জটিলতা দেখা দিতে পারে। পাইলসের সম্ভাব্য কিছু জটিলতা হলো:

থ্রম্বোসিস: বাহ্যিক হেমোরয়েডে রক্ত জমাট বেঁধে তীব্র ব্যথা, ফোলাভাব ও প্রদাহ সৃষ্টি হতে পারে। এই অবস্থাকে থ্রম্বোজড হেমোরয়েড বলা হয়, যার জন্য চিকিৎসার হস্তক্ষেপ প্রয়োজন।

রক্তপাত: মলত্যাগের সময় হেমোরয়েড থেকে রক্তপাত হতে পারে। সাধারণ রক্তপাত সাময়িক হলেও দীর্ঘদিন ধরে চললে রক্তশূন্যতার সমস্যা দেখা দিতে পারে।

প্রল্যাপস: কিছু ক্ষেত্রে অভ্যন্তরীণ হেমোরয়েড মলদ্বারের বাইরে বের হয়ে আসে, যাকে প্রল্যাপসড হেমোরয়েড বলা হয়। এটি অস্বস্তি ও জ্বালার কারণ হয়। গুরুতর প্রল্যাপসে রাবার ব্যান্ড লাইগেশন বা অস্ত্রোপচার লাগতে পারে।

শ্বাসরোধ: বাইরে বের হয়ে আসা হেমোরয়েড মলদ্বারে আটকে যেতে পারে, যার ফলে রক্ত চলাচল বাধাপ্রাপ্ত হয়। এটি তীব্র ব্যথা ও টিস্যুর ক্ষতির কারণ হতে পারে এবং জরুরি চিকিৎসা প্রয়োজন।

দীর্ঘস্থায়ী ব্যথা: চুলকানি, জ্বালাপোড়া ও অস্বস্তির মতো ক্রমাগত উপসর্গ জীবনযাত্রার মানকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে।

সংক্রমণ: হেমোরয়েড আঁচড়ালে বা ঘষলে ব্যাকটেরিয়া সংক্রমণ হতে পারে, যার ফলে লালভাব, ফোলাভাব এবং পুঁজ নিঃসরণের মতো সমস্যা দেখা দিতে পারে।

অ্যানিমিয়া: হেমোরয়েড থেকে দীর্ঘদিন রক্তপাত হলে লোহিত রক্তকণিকার অভাবজনিত রক্তশূন্যতা দেখা দিতে পারে। এর ফলে ক্লান্তি, দুর্বলতা, ফ্যাকাশে চেহারা ও শ্বাসকষ্ট হতে পারে।

পাইলসের চিকিৎসা

পায়ুদ্বার সংক্রান্ত যেকোনো সমস্যায় প্রথমেই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। অনেকে শুরুতে এই ধরনের সমস্যা লুকিয়ে রাখেন, যা রোগের তীব্রতা বাড়িয়ে দেয়। চিকিৎসক রোগ নির্ণয় করে প্রক্টোস্কোপির মাধ্যমে প্রাথমিক চিকিৎসা শুরু করতে পারেন।

প্রাথমিক পর্যায়ে মলম, ইনজেকশন বা রাবার ব্যান্ড লাইগেশনের মাধ্যমে রোগের উপশম সম্ভব। রোগ গুরুতর আকার ধারণ করলে শল্যচিকিৎসার প্রয়োজন হতে পারে। যেকোনো চিকিৎসায় সতর্কতা না মানলে রোগ পুনরায় ফিরে আসার সম্ভাবনা থাকে।

পাইলসের চিকিৎসার পাশাপাশি জীবনযাত্রার পরিবর্তন আনা জরুরি। পায়ুদ্বার সংক্রান্ত রোগের পেছনে পরোক্ষ কারণ হিসেবে অনিয়মিত জীবনযাপন দায়ী। তাই খাওয়ার অভ্যাসে পরিবর্তন আনতে হবে। ক্যাফেইনযুক্ত পানীয়, তেল-মশলার রান্না থেকে দূরে থাকুন। ভারী জিনিস উত্তোলনও এড়িয়ে চলা উচিত।

পাইলস রোগ জটিল হওয়ার আগেই চিকিৎসা নেওয়া জরুরি। রিং লাইগেশন ও লংগো অপারেশন অনেক রোগীর ক্ষেত্রে কার্যকর পদ্ধতি হিসেবে বিবেচিত। প্রচলিত এই অপারেশনে মলদ্বারের তিনটি অংশে কাজ করার প্রয়োজন হয়।

এই অস্ত্রোপচার সেসব রোগীর জন্য করা হয় যারা রিং লাইগেশনের জন্য উপযুক্ত বিবেচিত এবং যারা লংগো অপারেশনের মেশিন কিনতে সক্ষম নন।

আরেকটি পদ্ধতি হলো লেজার অপারেশন। সাধারণ অস্ত্রোপচারে সার্জিক্যাল ছুরি ব্যবহার করা হয়, আর লেজার অপারেশনে লেজার রশ্মি ব্যবহার করা হয়।

লেজার অপারেশনেও সাধারণ অপারেশনের মতো তিনটি ক্ষত স্থান তৈরি হয়। দুটি পদ্ধতিতে অনুভূত ব্যথার মাত্রা প্রায় একই রকম। ক্ষত স্থান সারতে সাধারণত ১–২ মাস সময় লাগে।

পাইলস চিকিৎসায় ব্যবহৃত কিছু আধুনিক পদ্ধতি: ক্রায়োথেরাপি, ইনজেকশন স্ক্লেরোথেরাপি, ইনফ্রারেড কোয়াগুলেশন, লেজার থেরাপি, রিং লাইগেশন ইত্যাদি।

যদি উপরের চিকিৎসা পদ্ধতির বাইরে ঘরোয়াভাবে কিছু নিয়ম মেনে চলতে চান, তাহলে নিচের নির্দেশনাগুলো অনুসরণ করতে পারেন।

  • প্রতিদিনের খাদ্যতালিকায় সবুজ শাকসবজি ও ফাইবারসমৃদ্ধ খাবার রাখুন।
  • দৈনিক পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন।
  • মল শক্ত করে এমন খাবার, বিশেষত অতিরিক্ত গরুর মাংস এড়িয়ে চলুন।
  • নিয়মিত পরিমাণমতো আঁশযুক্ত খাবার খান এবং পাইলসের লক্ষণ প্রকাশের আগে থেকেই এই অভ্যাস তৈরি করুন।
  • প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করুন।
  • কিছু সহজ নিয়ম মেনে চললে ঘরে বসেই উপসর্গ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

শেষ কথা

পায়ুপথের যেকোনো সমস্যাকে অনেকেই পাইলস বলে মনে করেন। কিন্তু পায়ুপথে একাধিক ধরনের রোগ হতে পারে। অনেক রোগী, বিশেষ করে নারীরা, এ ধরনের সমস্যার কথা লুকিয়ে রাখেন এবং চিকিৎসা নিতে দেরি করে ফেলেন।

লজ্জা বা সংকোচের কারণে অনেকে বিশেষজ্ঞের কাছে না গিয়ে অপ্রমাণিত চিকিৎসা গ্রহণ করেন, যা ধীরে ধীরে অবস্থা আরও জটিল করে তোলে। তবে সঠিক সময়ে চিকিৎসা নিলে বেশিরভাগ রোগী অস্ত্রোপচার ছাড়াই সুস্থ হয়ে উঠতে পারেন।

পায়ুপথে সাধারণত ফিসার, ফিস্টুলা, হেমোরয়েড, ফোড়া, প্রোলাপস, পলিপ বা টিউমারের মতো সমস্যা হতে পারে। এসব সমস্যার একটি সাধারণ কারণ কোষ্ঠকাঠিন্য। তাই আগে থেকেই সচেতন থাকা জরুরি। সময়মতো চিকিৎসা না নিলে কখনো কখনো গুরুতর সমস্যা দেখা দিতে পারে।

Doctor Talika সম্পাদকীয় টিম

Doctor Talika (ডাক্তার তালিকা) বাংলাদেশের বিশেষজ্ঞ ডাক্তার, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের তথ্য এক জায়গায় তুলে ধরে। আমাদের লেখা শুধু সাধারণ স্বাস্থ্য সচেতনতার জন্য — চিকিৎসার সিদ্ধান্ত নিতে অবশ্যই রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিন।

খেলাধুলার ইনজুরি ও লিগামেন্ট (ACL) ছেঁড়া: লক্ষণ, MRI ও আর্থ্রোস্কোপি

ফুটবল, ক্রিকেট বা হঠাৎ মোচড়ে হাঁটুর ACL লিগামেন্ট বা মেনিস্কাস ছিঁড়লে কী লক্ষণ হয়, প্রথম ৪৮ ঘণ্টায় কী করবেন, কখন আর্থ্রোস্কোপি লাগে ও খেলায় ফিরতে কত সময়।

হাড় ক্ষয় বা অস্টিওপোরোসিস: লক্ষণ, BMD পরীক্ষা ও প্রতিরোধ

হাড় ক্ষয় বা অস্টিওপোরোসিস নীরবে বাড়ে। কারা ঝুঁকিতে, কোন লক্ষণে সতর্ক হবেন, BMD পরীক্ষা কখন করবেন এবং খাবার, ব্যায়াম ও চিকিৎসায় কীভাবে হাড় শক্ত রাখবেন।

হাঁটু ব্যথার কারণ ও চিকিৎসা: কখন অর্থোপেডিক ডাক্তার দেখাবেন

হাঁটু ব্যথা কেন হয়, কোন লক্ষণে জরুরি, ঘরোয়া যত্ন ও ব্যায়াম, ফিজিওথেরাপি, ইনজেকশন থেকে হাঁটু প্রতিস্থাপন পর্যন্ত চিকিৎসার ধাপ এবং কখন অর্থোপেডিক দেখাবেন।

সায়াটিকা ও PLID: কোমর থেকে পায়ে ব্যথার কারণ ও চিকিৎসা

কোমর থেকে পায়ে ছড়ানো ব্যথা বা রগে টানের প্রধান কারণ সায়াটিকা ও PLID। লক্ষণ, জরুরি সতর্ক সংকেত, কখন MRI, ব্যায়াম, ইনজেকশন ও অপারেশনের সিদ্ধান্ত।