Skip to content

হটলাইন:  01605149501 (10:00am - 7:00pm)

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ডাক্তার এপয়েন্টমেন্ট Doctor Talika প্লাটফর্মে আপনাকে স্বাগতম । Welcome to The Most Popular Doctor Appointment Platform in Bangladesh. DoctorTalika.com
রোগ ও চিকিৎসা

ঠোঁটের কোণে ঘা হওয়ার কারণ ও সারানোর সহজ উপায়

Doctor Talika Desk 4 min read
ঠোঁটের কোণে ঘা হওয়ার কারণ ও সারানোর সহজ উপায়

ঠোঁটে একধরনের ক্ষত আমরা প্রায়ই দেখি, যাকে সাধারণ ভাষায় ঠোঁটের ঘা বলা হয়। কারও ঠোঁটের দুই কোণে, কারও বা এক কোণে ফেটে গিয়ে ঘা হয়। এ ধরনের ঘা সচরাচর গুরুতর নয়। জ্বর বা সর্দি-কাশির পরেও মুখে ঘা দেখা দিতে পারে। চিকিৎসাবিজ্ঞানে এই সমস্যার নাম এঙ্গুলার চিলাইটিস, যার পেছনে একাধিক কারণ থাকে। এটি অনেক সময় বেশ অস্বস্তিকর, দেখতে বিশ্রী এবং যন্ত্রণাদায়ক হয়ে ওঠে। এই লেখায় ঠোঁটে ঘা হওয়ার কারণ ও তা থেকে মুক্তির কিছু উপায় জানানো হলো।

নারী-পুরুষ যেকোনো বয়সেই এঙ্গুলার চিলাইটিস হতে পারে। দীর্ঘদিন পান, সুপারি, সাদাপাতা বা তামাক খেলে, এমনকি মুখে গুল ব্যবহার করলেও এই সমস্যা দেখা দেয়; পানমসলার অভ্যাস থেকেও হতে পারে। অনেক বয়স্ক মানুষ ডেনচার পরেন, কিংবা তাঁদের মুখের কোণের ত্বক ঝুলে পড়ে, আর এ কারণেও ঠোঁটের কোণে ঘা হয়।

মুখ শুকিয়ে গেলে ঠোঁটের কোণ ফেটে যায়। ফাটা জায়গায় কখনো ব্যাকটেরিয়া বা ছত্রাক ঢুকে প্রদাহ কিংবা সংক্রমণ ঘটাতে পারে। এ ছাড়া অ্যাটোপিক ডার্মাটাইটিস বা একজিমা, মুখে ডেনচার ঠিকমতো না বসা, ঘুমের মধ্যে লালা পড়া, মুখে ছত্রাকের সংক্রমণ, আঁকাবাঁকা দাঁত, ত্বকের অ্যালার্জি, শিশুদের আঙুল চোষা এবং দীর্ঘ সময় মাস্ক পরে থাকা থেকেও এই ঘা হতে পারে।

ডায়াবেটিস বা অন্ত্রের প্রদাহজনিত রোগ থাকলে, রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল হলে, শরীরে ভিটামিন বি, আয়রন বা প্রোটিনের ঘাটতি থাকলে, হঠাৎ ওজন কমে গেলে, বয়স বেড়ে গেলে, ধূমপান করলে অথবা অতিরিক্ত মানসিক চাপে থাকলে এ রোগের ঝুঁকি বাড়ে। এঙ্গুলার চিলাইটিসে ঘায়ের সঙ্গে রক্তপাত, ফোসকা, ত্বক ফেটে যাওয়া, খসখসে ভাব, লালচে রং, ফোলা ও চুলকানি দেখা দিতে পারে।

প্রতিকার ও প্রতিরোধ -

কী কারণে এঙ্গুলার চিলাইটিস হয়েছে, তার ওপরই চিকিৎসা নির্ভর করে। কিছু অ্যান্টিবায়োটিক খেলে বা ত্বকে লাগালে ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে। ডেনচার ঠিকমতো বসানো জরুরি, আর দাঁত আঁকাবাঁকা হলে আধুনিক চিকিৎসায় তা সোজা করানো যায়। পুষ্টির ঘাটতি থাকলে প্রোটিন, আয়রন ও ভিটামিন বি-সমৃদ্ধ খাবার খাদ্যতালিকায় রাখুন এবং খাবারের পাশাপাশি ভিটামিন বি-জাতীয় ওষুধও নিন।

ঠোঁটের ফাটা কোণে ফোলা ও ব্যথা কমাতে অ্যান্টিফাঙ্গাল ক্রিম বা টপিক্যাল স্টেরয়েড কাজে আসে, তবে তা অবশ্যই চিকিৎসকের পরামর্শে ব্যবহার করতে হবে। লিপ বাম বা পেট্রোলিয়াম জেলি কোণের ত্বক ভেজা ও সুরক্ষিত রাখে। চিকিৎসার সঙ্গে ঘায়ের জায়গায় বরফও দেওয়া যায়। মসলাদার খাবার বাদ দিন, তাতে ব্যথা, ফোলা ও জ্বালা কমবে। কড়া রোদ ও খুব ঠান্ডা বাতাস থেকেও দূরে থাকুন।

যেসব জিনিসে ত্বকে অ্যালার্জি হয়, সেগুলোর সংস্পর্শ এড়িয়ে চলুন। পুষ্টিকর খাবার খান ও প্রচুর পানি পান করুন এবং ঠোঁট আর্দ্র রাখুন। ধূমপান, তামাকজাত দ্রব্য, পান, সুপারি ও জর্দা থেকে দূরে থাকুন। বারবার জিব দিয়ে ঠোঁট ভেজানোর অভ্যাস থাকলে ছাড়ুন, আর মেয়াদ পেরিয়ে যাওয়া প্রসাধনী ব্যবহার করবেন না।

ঠোঁটের ঘা সাধারণত মারাত্মক হয় না এবং চিকিৎসা শুরুর দুই সপ্তাহের মধ্যে সেরে যায়। তবে অবস্থা গুরুতর হয়ে চিকিৎসা না হলে ত্বকে দাগ পড়তে বা ত্বক পাতলা হয়ে যেতে পারে। চিকিৎসার পরও রোগটি ফিরে আসতে পারে; কারও কারও ঘা অনেক দিন, এমনকি সারা জীবন থেকে যায়। তাই সঠিক ব্যবস্থাপনায় একে নিয়ন্ত্রণে রাখা দরকার।

ঠোঁটের ঘা সারাতে ৬টি ঘরোয়া উপায় -

  • তুলসী পাতা

এক মুঠো তুলসী পাতা ৪-৮ কাপ পানিতে ১০ মিনিট ফুটিয়ে নিন। পানি ছেঁকে ঘায়ের জায়গায় লাগান এবং ২ মিনিট পর ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন।

  • নারকেল তেল

পরিষ্কার আঙুলে সামান্য নারকেল তেল নিয়ে ক্ষতস্থানে মাখুন। চাইলে এর সঙ্গে অল্প মোম মিশিয়েও লাগাতে পারেন।

  • লবঙ্গ তেল

লাগবে আধা চা-চামচ অলিভ অয়েল, ১ টি লবঙ্গের গুঁড়া, কটন বল ও গরম পানি। আগে ক্ষতস্থানে গরম পানির সেঁক দিন। তারপর লবঙ্গ ও অলিভ অয়েল একসঙ্গে হালকা গরম করে ঠান্ডা করুন, কটন বলে সেই তেল নিয়ে ৫ মিনিট ঘায়ে লাগান।

  • মধু

মধুর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণের কথা প্রায় সবারই জানা। দিনে অন্তত ৩ বার ক্ষতস্থানে মধু মাখুন; খুব দ্রুত উপকার পাবেন।

  • অ্যালোভেরা জেল

১ টেবিল-চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ১ টেবিল-চামচ পানি ভালো করে মিশিয়ে দিনে ৩ বার ঘায়ে লাগান। এতে ব্যথা ও জ্বালা কমে আসবে।

  • কুসুম গরম লবণ পানি

১/৪ কাপ গরম পানিতে ১/২ চা-চামচ লবণ মিশিয়ে নিন। ঘা না সারা পর্যন্ত দিনে ২ বার এটি ক্ষতস্থানে লাগান।

ঘা সারাতে উপরের উপাদানগুলো পরখ করে দেখতে পারেন। ঘা থাকার সময় টক বা অ্যাসিডিক খাবার না খাওয়াই ভালো; বরং টাটকা টক দই খেতে পারেন। আর ক্ষতস্থানে বারবার হাত দেওয়া থেকে বিরত থাকুন।

Doctor Talika সম্পাদকীয় টিম

Doctor Talika (ডাক্তার তালিকা) বাংলাদেশের বিশেষজ্ঞ ডাক্তার, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের তথ্য এক জায়গায় তুলে ধরে। আমাদের লেখা শুধু সাধারণ স্বাস্থ্য সচেতনতার জন্য — চিকিৎসার সিদ্ধান্ত নিতে অবশ্যই রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিন।

খেলাধুলার ইনজুরি ও লিগামেন্ট (ACL) ছেঁড়া: লক্ষণ, MRI ও আর্থ্রোস্কোপি

ফুটবল, ক্রিকেট বা হঠাৎ মোচড়ে হাঁটুর ACL লিগামেন্ট বা মেনিস্কাস ছিঁড়লে কী লক্ষণ হয়, প্রথম ৪৮ ঘণ্টায় কী করবেন, কখন আর্থ্রোস্কোপি লাগে ও খেলায় ফিরতে কত সময়।

হাড় ক্ষয় বা অস্টিওপোরোসিস: লক্ষণ, BMD পরীক্ষা ও প্রতিরোধ

হাড় ক্ষয় বা অস্টিওপোরোসিস নীরবে বাড়ে। কারা ঝুঁকিতে, কোন লক্ষণে সতর্ক হবেন, BMD পরীক্ষা কখন করবেন এবং খাবার, ব্যায়াম ও চিকিৎসায় কীভাবে হাড় শক্ত রাখবেন।

হাঁটু ব্যথার কারণ ও চিকিৎসা: কখন অর্থোপেডিক ডাক্তার দেখাবেন

হাঁটু ব্যথা কেন হয়, কোন লক্ষণে জরুরি, ঘরোয়া যত্ন ও ব্যায়াম, ফিজিওথেরাপি, ইনজেকশন থেকে হাঁটু প্রতিস্থাপন পর্যন্ত চিকিৎসার ধাপ এবং কখন অর্থোপেডিক দেখাবেন।

সায়াটিকা ও PLID: কোমর থেকে পায়ে ব্যথার কারণ ও চিকিৎসা

কোমর থেকে পায়ে ছড়ানো ব্যথা বা রগে টানের প্রধান কারণ সায়াটিকা ও PLID। লক্ষণ, জরুরি সতর্ক সংকেত, কখন MRI, ব্যায়াম, ইনজেকশন ও অপারেশনের সিদ্ধান্ত।